blog_image

পরিচ্ছন্ন পরিবেশ গড়তে স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের বিশেষ উদ্যোগ

Published: 15th June 2026, 1:40 PM

Event

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর ভাসানটেক এলাকায় পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক বিশেষ কর্মসূচি ‘Wear the Change’ অনুষ্ঠিত হয়েছে। দেশের শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘স্নোটেক্স গ্রুপ’ এবং তাদের জনপ্রিয় ক্লথিং ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ যৌথভাবে এই ব্যতিক্রমী ক্যাম্পেইনের আয়োজন করে।

এবারের আয়োজনে সহযোগী অংশীদার হিসেবে যুক্ত ছিল লাইফস্টাইল ব্র্যান্ড ‘ঢেউ’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’।

‘Wear the Change’ ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মাঝে পরিবেশবান্ধব জীবনধারা, দায়িত্বশীল ফ্যাশন চর্চা এবং একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার বার্তা ছড়িয়ে দেওয়া। টেকসই ফ্যাশন কিভাবে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারে, তা এই উদ্যোগের মাধ্যমে তুলে ধরা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শুধু পরিচ্ছন্নতামূলক কার্যক্রমেই সীমাবদ্ধ থাকেননি; স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করেছেন যেন তারা নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখে এবং রোগবালাইমুক্ত পরিবেশ বজায় রাখে।

এভাবে সামাজিক দায়বদ্ধতার বার্তা আরো বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আন্দোলনকে আরো বেগবান করবে।
Chat with us