blog_image

‘সারা’কে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই’

Published: 1st January 1, 12:00 AM

LifeStyle

শরীফুন নেসারেবা, হালের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইলের পরিচালক। শিক্ষাজীবন শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার মাধ্যমে। কর্মজীবনের শুরুতে সাংবাদিকতা করেন দৈনিক আজকের কাগজসহ আরও কিছু সংবাদ মাধ্যমে। এরপরই নতুন ভাবনা এবং পরিবর্তন এলো কর্মজীবনে। শুরু করলেন দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ লাইফস্টাইল। নিজের মেধা ও যোগ্যতায় তিনি এই ফ্যাশন ব্র্যান্ড মাত্র তিন বছরে ক্রেতাদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন।

আন্তর্জাতিক ফ্যাশন হাউজগুলো যে ধরনের পোশাক তৈরি করছে সেগুলোর গুণগতমানকে প্রাধান্য দিয়েই বিশ্বমানের এবং দক্ষিণ এশিয়ার পোশাকের ডিজাইন অনুযায়ী সারা পোশাক তৈরি করছে।

সারা’র কাজ শুরু হয় ২০১৮ সালের মে মাসে। রাজধানীর মিরপুরে ‘সারা’র প্রথম আউটলেট। এরপর চালু হয় বসুন্ধরা সিটিতে। তৃতীয় আউটলেটটি মোহাম্মদপুরে। চতুর্থটি সমপ্রতি উত্তরায় চালু করা হয়েছে। শিগগিরই বারিধারায় একটি আউটলেট উদ্বোধন করা হবে। তাছাড়া করোনার প্রভাব কম হওয়ার কারণে রাজধানীর বনশ্রী এবং রংপুরের শোরুম নিয়ে কাজ চলছে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বিভাগীয় শহর, জেলা শহর এবং বিদেশেও সারা’র আউটলেট করার পরিকল্পনা রয়েছে। ধীরে ধীরে সারাকে আরো বড় করার পরিকল্পনা রয়েছে। সারা’কে একটি আন্তর্জাতিক গুণগত মানসম্পন্ন ব্র্যান্ড হিসেবে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করতে চাই। একদিন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে বিশ্ব বাজারেও সারা ভালো ব্যবসা করবে বলে বিশ্বাস করি এবং সেভাবেই কাজ চলছে।


Source : The Daily Ittefaq

Chat with us