
সারা লাইফস্টাইলে ঈদ আয়োজন
Published: 26th June 2023, 10:48 AM
LifeStyle
ঈদুল আজহা যেন কড়া নাড়ছে। এই আনন্দকে আরও বাড়িয়ে তুলতে ফ্যাশন হাউস সারা লাইফস্টাইল নিয়ে এসেছে বাহারি ডিজাইনের নতুন পোশাক।
সারার এবারের ঈদ আয়োজনে সব পোশাকের অলংকরণে দেখা মিলবে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য। প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে ব্র্যান্ডটি পোশাকের কাটিং ও প্যাটার্নে এনেছে বৈচিত্র্য। এবার উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে পোশাকের ফেব্রিক রাখা হয়েছে কটন, সিনথেটিক, সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ দেখা যাবে পোশাকগুলোর প্যাটার্নে।
ঈদ আয়োজনে মেয়েদের জন্য মিলবে সিঙ্গেল পিস কামিজ, থ্রি-পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি এবং ডেনিম এর কালেকশন। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।
শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে-শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, ফতুয়া, টি-শার্ট, লং ও শর্ট স্লিভ শার্ট, পোলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। আর মেয়ে-শিশুদের জন্য থাকছে ফ্রক সেট, থ্রি-পিস, এথনিক কুর্তি, সারারা, লেহেঙ্গা ইত্যাদি। মিলবে বাবা-ছেলের পাঞ্জাবি ও পোলো শার্টের মিনিমি। এ ছাড়াও আছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।
সারার পোশাকগুলো সংগ্রহ করতে যেতে পারেন তাদের যেকোনো আউটলেটে। এ ছাড়া অনলাইন থেকেও কিনতে পারবেন পোশাক।
Source: Protidiner Bangladesh





