blog_image

শারদীয় দুর্গোৎসবে সারার আয়োজন

Published: 14th September 2025, 10:10 PM

LifeStyle

শরতের আকাশে ভাসছে সাদা মেঘ। কাশফুলের আনাগোনায় শুভ্রতার বার্তা নিয়ে এসেছে প্রকৃতি। আগমনী সুর জানাচ্ছে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার বার্তা। উৎসবের এ আমেজকে উপলক্ষ করে নতুন কালেকশন এনেছে দেশের জনপ্রিয় ফ্যাশন লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।

এবার প্রতিটি পোশাকে প্রাধান্য পেয়েছে আরাম আর আভিজাত্যের মেলবন্ধন। কিশোর-কিশোরী, শিশু থেকে শুরু করে সব বয়সীদের জন্য থাকছে পার্টি ও ফেস্টিভ লুকসহ আরামদায়ক দারুণ সব আউটফিট। যা ক্রেতারা সাশ্রয়ীমূল্যে সংগ্রহ করতে পারবে।

পূজার নতুন সংগ্রহে মেয়েদের জন্য ‘সারা’ এনেছে শাড়ি, থ্রি পিস, ফ্যাশন টপস, আনারকলি থ্রি পিস, কুর্তি, কো-অর্ডস, ডেনিম প্যান্ট, ওয়ান পিস, টু পিস, স্কার্ফ, কাফতান ও টি শার্ট।

ছেলেদের জন্য থাকছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, কোটি ও পায়জামা। মেয়ে শিশুদের জন্য থাকছে টি শার্ট, পার্টি ফ্রক, কটন ফ্রক, থ্রি পিস, ফ্যাশন টপস, টু পিস, লেহেঙ্গা। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে সিঙ্গেল শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, পাঞ্জাবি, পায়জামা, ডেনিম প্যান্ট, নিট প্যান্ট, টি শার্ট, ইনফ্যান্ট সেট, নিউ বর্ণ সেট, ইনফ্যান্ট পাঞ্জাবি সেট ও পলো শার্ট । বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন: https://saralifestyle.com
Chat with us