blog_image

বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ নিয়ে ‘সারা’র ঈদ আয়োজন

Published: 3rd April 2023, 12:10 PM

LifeStyle

 ঈদ মানে খুশি। ঈদ মানে আনন্দ। ধনী গরিব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেওয়ার দিন। সেই খুশিকে বরণ করতে ফ্যাশন ব্র্যান্ডসারালাইফস্টাইল নিয়ে এসেছে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহ। সকল বয়সী মানুষের জন্যই ঈদ পোশাকের আয়োজন থাকছেসারালাইফস্টাইলে। 

সারা ঈদ কালেকশনের এবারের থিম মোঘল মূলত বাংলাদেশের মোঘল সময়কাল এবং বর্তমান আধুনিকতার এক মেলবন্ধনে এবারের সারা ঈদ আয়োজন করা হয়েছে। মোঘল আধুনিকতার মিশেলেই সারা ঈদ আয়োজনের মোটিভ, প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে সারা এবারের ঈদ আয়োজনের পোশাকের মোটিফ হিসেবে। 

আনারকলি, ডাবল লেয়ার, লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। ট্যাসেল, প্লিটসহ নিখুঁত হাতের কারুকাজ দিয়েও সাজানো হয়েছে সারা ঈদ আয়োজন। সকল পোশাকে ব্যবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি। 

ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য সারা লাইফস্টাইল এনেছে আনারকলি, সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আনইস্টিচ লন, এথনিক কূর্তি, ফ্যাশন টপস, কাফতান, শাড়ি এবং ডেনিম এর কালেকশন। সারা এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। 

বরাবরের মতোই সারা ঈদ আয়োজনে গুণগত মান ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মুল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন ৫০০ টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের সারা ঈদের কালেকশনের অন্যতম আকর্ষণ। 

মেয়ে শিশুদের জন্য থাকছে সারারা, ঘারারা, ফ্রক, পার্টি ফ্রক, থ্রি পিস, জাম্প সুট, ফ্যাশন টপ্স, নীমা সেট, টপ বটম সেট। এছাড়াও ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, লং শর্ট স্লীভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। 

এছাড়াও সারা এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি একই ডিজাইনের পোশাকের সংগ্রহ (বাবা-ছেলে-মা-মেয়ে) কাপলদের জন্য থাকছে একই ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন। 

বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই আজকাল পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়েছে সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ঢেউ কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। 

ঢেউয়ের সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট জ্যাকেট। নারীদের জন্য ঢেউয়ের সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ণ শার্ট, লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, লেডিস প্যান্ট, অফ শোল্ডার শার্ট, অফ শোল্ডার টপ্স, স্লীট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ ব্লেজার। 

কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেনঢেউয়ের সম্পূর্ণ ওয়েস্টার্ন এই পোশাকগুলো। পোশাকগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা এর মধ্যে। 

Source: জাগো নিউজ ২৪  

Chat with us