blog_image

বৈচিত্র্যময় ও আধুনিক ফ্যাশন নিয়ে ‘সারা’র ঈদ আয়োজন

Published: 18th June 2023, 1:37 PM

LifeStyle

ঈদ আনন্দ ঘিরে থাকে বাহারি ডিজাইনের নতুন পোশাক। আর ঈদের আনন্দ বাড়িয়ে দিতে প্রতিবারের মতো সারা লাইফস্টাইল নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। বরাবরের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে সব বয়সীদের জন্য থাকছে ‘সারা’র ঈদ সংগ্রহ।

সারার এবারের ঈদ আয়োজনে সব পোশাকের অলংকরণে বেছে নেওয়া হয়েছে স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য।

প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে সারার পোশাকের কাটিং ও প্যাটার্নে থাকে বৈচিত্র্য। এবার উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে এসব পোশাকের কাপড়ে রাখা হয়েছে কটন, সিনথেটিক, সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকের মোটিফ হিসেবে। সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। পাশাপাশি থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। এ ছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।

‘সারা লাইফস্টাইল’ এই বছরের ঈদুল আজহা কালেকশনে ছেলেদের জন্য নিয়ে এসেছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।

সারা’র এবারের আয়োজনে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, থ্রি পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি এবং ডেনিম এর কালেকশন।

সারা’র ঈদ আয়োজনে শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য সারা’র এবারের আয়োজনে থাকছে পাঞ্জাবি, কাতুয়া, ফতুয়া, টি শার্ট, লং ও শর্ট স্লীভ শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। আর মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক সেট, থ্রি পিস, এথনিক কুর্তি, সারারা, লেহেঙ্গা ইত্যাদি।

এ ছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও পলো শার্টের মিনিমি। প্রতিবারের মতো সারা’র এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের সকলের জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

Source: Amader Shomay


 


 

Chat with us