blog_image

বৃষ্টিতে ‘সারা’ লাইফস্টাইলের রেইনকোট

Published: 1st January 1, 12:00 AM

LifeStyle

কাগজে কলমে বর্ষাকাল না আসলেও প্রকৃতিতে শুরু হয়ে গেছে বৃষ্টির তাণ্ডব। গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। একদিকে তীব্র গরমে অস্বস্তি অন্যদিকে মাঝেমাঝেই হঠাৎ বৃষ্টির স্বস্তি। বেশ বিড়ম্বনার এই সময়টিতে রেইনকোট এর ব্যবহার আপনাকে দিতে পারে প্রশান্তি। আসন্ন বর্ষাকালকে উপভোগ করতে ‘সারা’ লাইফস্টাইল এনেছে উন্নতমানের রেইনকোট বা বর্ষাতি।শতভাগ সিনথেটিক পিউ কোটেড ফেব্রিক্স দিয়ে তৈরি ২.৪ এফপিএম এর সারা লাইফস্টাইলের ২ পার্টের রেইনকোটটির রয়েছে আলাদা শার্ট এবং প্যান্ট। সম্পূর্ণ রেইনকোটটির শেলাইয়ের উপরে ব্যবহার করা হয়েছে সীম সিল টেপ যা বাহিরের পানি থেকে আপনাকে রক্ষা করবে। এছাড়াও সারা'র তৈরি সাদা, নেভি ব্লু ও অলিভ রঙ এর রেইনকোটটির হুডিতে ব্যবহার করা হয়েছে সামঞ্জস্যপূর্ণ রাবার ইলাস্টিক। রেইনকোটটির প্যান্টের কোমড়েও ব্যাবহার করা হয়েছর উন্নতমানের ইলাস্টিক যা সহযেই নষ্ট হবে না। ৬টি ভিন্ন সাইজের এই রেইনকোটটি গ্রাহকরা পেয়ে যাবে মাত্র ১০৯০ টাকায়।

Source: barta24

Chat with us