blog_image

বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে নানা রঙের পোশাকের সম্ভার সাজিয়েছে সারা লাইফস্টাইল।

Published: 1st January 1, 12:00 AM

LifeStyle

প্রকৃতিতে উঁকি দিচ্ছে ঋতুরাজ বসন্ত। আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি সাজছে বর্ণিল সাজে। প্রকৃতির মতোই বসন্ত বরণ এবং ভালোবাসা দিবসে নানা রঙের পোশাকে বর্ণিল হয় সবাই। তাই তরুণ-তরুণীদের জন্য এবারের পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে ভিন্নমাত্রার পোশাকের সম্ভার সাজিয়েছে সারা লাইফস্টাইল।

এখানে বর্ণিল পোশাকের আয়োজনে রয়েছে ফ্লোরাল মোটিফে হলুদ, কমলা, বাসন্তী রঙের সঙ্গে রয়েল ব্লু, গোলাপি ও সাদা রঙের ভ্যারিয়েশন। রঙিন সব কালেকশন ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ে তৈরি।

সারা লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, সিঙ্গেল থ্রি-পিস, কামিজ, ফ্যাশন টপস, লন থ্রি-পিস, কাফতান, ক্যাজুয়াল শার্ট। আর ছেলেদের এবারের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ফতুয়া, পোলো, টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এ ছাড়া ‘সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি ও থ্রি-পিস। আর বয়েজ কালেকশনে থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট।

সারা লাইফস্টাইলের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে ফ্লোরাল প্রিন্টের। এ ছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি প্রাধান্য দেওয়া হয়েছে পোশাকের গুণগত মানের দিকে। পাশাপাশি বসন্তের এবারের আয়োজনে অন্যতম আকর্ষণ থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি কালেকশন। বড়দের ক্ষেত্রে মাত্র ১ হাজার থেকে ৪ হাজার ও ছোটদের ক্ষেত্রে মাত্র ৪৯০ থেকে শুরু করে ১ হাজার ৫০০ টাকার মধ্যে ফাল্গুন কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন।

ভালোবাসা দিবসে ‘সারা’র বিশেষ আয়োজনে রয়েছে স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশনও। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি-পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট। মাত্র ১ হাজার থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্যে ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাক কিনতে পারবেন। এ ছাড়াও থাকছে সারার রেগুলার ডিজাইনের পোশাক।

Source: Kalbela. com

Chat with us