
ফ্যাশনে পূজার ছোঁয়া
Published: 1st January 1, 12:00 AM
LifeStyle
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজা উপলক্ষে ফ্যাশন হাউসগুলোতে উঠেছে নতুন কালেকশন। পোশাকেও লেগেছে পূজার ছোঁয়া।দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির নানা উপাদানের মিশ্রণে বিভিন্ন আয়োজন করেছেন দেশীয় কিছু ফ্যাশন হাউস। তার কিছু খবর তুলে ধরা হলো-সারা: পূজা উপলক্ষে নতুন আয়োজনের পসরা সাজিয়েছে ফ্যাশন হাউস ‘সারা’। মেয়েদের জন্য থাকছে কুর্তি, ফ্যাশন টপস, থ্রিপিস, এথনিক, লেডিস ক্যাজুয়াল শার্ট, লন থ্রি পিস, আনস্টিচ লউন থ্রিপিস, পালাজ্জো এবং ডেনিম ওয়্যার। এ ছাড়া পার্টি ওয়্যার সিঙ্গেল পিস, পার্টি ওয়্যার, এক্সক্লুসিভ প্রিন্টেড শাড়ি, প্রিন্টেড থ্রিপিস, ফ্যাশন টপস এবং প্রিন্টেড কাফতান থাকছে।ছেলেদের জন্য সারার পূজা কালেকশনে থাকছে পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়া, টি-শার্ট, ডেনিম ওয়্যার। পূজা আয়োজনে আরও থাকছে ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো শার্ট, চিনো প্যান্ট, ডেনিম প্যান্ট, পায়জামা। পাশাপাশি বাবা-ছেলের জন্য একই ডিজাইনের পাঞ্জাবিও থাকছে পূজার স্পেশাল কালেকশনে।এ ছাড়া মেয়ে শিশুদের জন্য সারা লাইফস্টাইল নিয়ে এসেছে ফ্যাশন টপস, ফ্রক, থ্রিপিস ইত্যাদি। আর ছেলে শিশুদের জন্য থাকছে কাতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট ও প্যান্ট সেট, সিঙ্গেল শার্ট, সিঙ্গেল প্যান্ট ইত্যাদি।
SOURCE: SOMOYNEWS.TV





