blog_image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ এবার নিয়ে এসেছে আবহাওয়া ও উৎসবধর্মী আকর্ষণীয় সব পোশাকের সংগ্রহ।

Published: 26th June 2023, 10:42 AM

LifeStyle

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘সারা লাইফস্টাইল’ এবার নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব সংগ্রহ। বরাবরের মতো এবারও আবহাওয়া ও উৎসবধর্মী পোশাক রয়েছে সব বয়সীর জন্যই।


ঈদ আনন্দের বেশ অনেকটা জুড়েই থাকে বাহারি ডিজাইনের নতুন পোশাক। সারা’র সব পোশাকের অলংকরণে এবার বেছে নেওয়া হয়েছে ডিজিটাল প্রিন্ট, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ড ও মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাইডাইসহ নানা ধরনের ট্র্যাডিশনাল কারুকার্য। প্রকৃতি ও ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে পোশাকের কাটিং ও প্যাটার্নকে গুরুত্ব দেওয়া হয়েছে।

এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে এসব পোশাকের ফেব্রিক হিসেবে প্রাধান্য পেয়েছে সুতি, সিনথেটিক ও সিল্ক। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে পোশাকের মোটিফ হিসেবে। আর রঙের ক্ষেত্রে ভাইব্রেন্ট রংগুলো স্থান পেয়েছে।

ঈদ সংগ্রহে ছেলেদের জন্য রয়েছে এক্সক্লুসিভ পাঞ্জাবি, ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, টি–শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি। অন্যদিকে আয়োজনে মেয়েদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, থ্রি–পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি ও ডেনিমের সংগ্রহ।

ঈদ আয়োজনে শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, ফতুয়া, টি–শার্ট, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। আর মেয়ে শিশুদের জন্য ফ্রক সেট, থ্রি–পিস, এথনিক কুর্তি, সারারা, লেহেঙ্গা ইত্যাদি।


এ ছাড়া থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও পলো শার্টের মিনিমি। পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাকের সংগ্রহও রয়েছে এই আয়োজনে। সব পোশাকই ক্রেতাদের ক্রয়ক্ষমতার ওপর বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে।

Source: Prothom Alo

Chat with us