blog_image

ট্রেন্ডি শীতপোশাক নিয়ে এসেছে ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড ‘ঢেউ’

Published: 13th December 2023, 10:31 AM

DHEU by SaRa

তরুণদের জন্য ফ্যাশনেবল শীত পোশাক নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড সারা লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’।  শীতের পোশাকের সঙ্গে ট্রেন্ডের মিশেলে পশ্চিমা ফ্যাশনের ছোঁয়ায় নতুন পোশাকের কালেকশন থাকছে ঢেউয়ে। সুতি, ফ্লানেল, বন্ডেড ও ডেনিম ফেব্রিকের সমন্বয়ে তৈরি  হয়েছে পোশাকগুলো। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে। এছাড়া কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা থাকছে পোশাকে।

ট্রেন্ডি শীতপোশাক নিয়ে এসেছে ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড ‘ঢেউ’

ঢেউয়ের শীতের সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ফ্লানেল শার্ট, নরমাল টি-শার্ট, সোয়েট শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কারগো প্যান্ট, ডেনিম জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট ও বোম্বার জ্যাকেট। নারীদের জন্য থাকছে শার্ট, ডেনিম শার্ট, ডেনিম ফ্যাশন টপস, প্রিন্টেড মিডি ড্রেস, কার্গো প্যান্ট, ডেনিম প্যান্ট, ওভারকোট, হুডি, ক্রপ হুডি, ডেনিম জ্যাকেট, ব্লেজার সেট, শর্ট জ্যাকেট, শেরফা জ্যাকেট, বন্ডেড জ্যাকেট, কার্ডিগান, জগার্স, ক্রপ টপ, গাউন, টি-শার্ট, ওভারসাইজড শার্ট, ওভারসাইজড শার্ট সেট, ডেনিম জ্যাকেট, কুইল্টেড জ্যাকেট ও বোম্বার জ্যাকেট।

ট্রেন্ডি শীতপোশাক নিয়ে এসেছে ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড ‘ঢেউ’

ঢেউ একটি ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড, যা সারা লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। সারা’র অন্যান্য পোশাকের চেয়ে ঢেউয়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের বৈচিত্র্যতা। ঢেউয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সারাফ সাইয়্যেরা বলেন, ‘ হ্যাশট্যাগ মাইওয়েভ থিমে পশ্চিমা পোশাকের একটি কেন্দ্র হয়ে উঠছে ঢেউ। আমরা শুধুই একটি ট্রেন্ডকে অনুসরণ করি না বরং আমাদের ব্যক্তিত্বের তরঙ্গে আরোহন করি। আমাদের ফ্যাশন পছন্দগুলো সামাজিক প্রত্যাশা দ্বারা সীমাবদ্ধ নয়, কিন্তু তা আমাদের সদা বিকশিত সত্ত্বার প্রতিফলন। এটি তুলে ধরতে ঢেউ এই হ্যাশট্যাগটি গ্রহণ করেছে।’


Source: Banglatribune

Chat with us