
জনপ্রিয়তায় ডিজিটাল প্রিন্ট
Published: 18th June 2023, 1:03 PM
LifeStyle
পোশাকে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে ডিজিটাল প্রিন্টের। সেই ধারায় হাঁটছে তরুণদের পছন্দের ব্র্যান্ড সারা লাইফস্টাইল। এবার তাদের ঈদ কালেকশনে নিয়ে এসেছে ডিজিটাল প্রিন্টের পোশাক। এছাড়াও রয়েছে স্ক্রিন প্রিন্ট, ম্যানুয়াল এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, ট্র্যাডিশনাল হ্যান্ড এমব্রয়ডারি, টাই-ডাইসহ নানা ধরণের ট্র্যাডিশনাল কারুকার্য।
ঈদ আনন্দের বেশ অনেকটা জুড়েই থাকে বাহারি ডিজাইনের নতুন পোশাক। আর এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতেই সারা নিয়ে এসেছে পোশাকের আকর্ষণীয় সব কালেকশন। বরাবরের মতো এবারের ঈদ-উল-আজহা উপলক্ষে সকল বয়সীদের জন্য থাকছে পোশাকের সম্ভার।
প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে তাদের পোশাকের কাটিং ও প্যাটার্নে থাকে বৈচিত্র্য। উৎসবের পাশাপাশি গরমের কথা বিবেচনা করে রাখা হয়েছে কটন, সিনথেটিক ও সিল্ক ইত্যাদি। স্থাপত্যশৈলীর সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে এসব পোশাকের মোটিফ হিসেবে। এলাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকের প্যাটার্নে। পাশাপাশি থাকছে নিত্যনতুন ট্রেন্ডের ভিন্নতা। রঙের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।
তাদের ঈদ কালেকশনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবী, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি শার্ট, পোলো শার্ট, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট ও পায়জামা। আর মেয়েদের কালেকশনে মিলবে সিঙ্গেল পিস কামিজ, থ্রি পিস, আনারকলি, কুর্তি, ফ্যাশন টপস, এথনিক টপস, কাফতান, ক্যাজুয়াল শার্ট, শাড়ি এবং ডেনিম। শিশুদের জন্যও রয়েছে বৈচিত্র্য। ছেলে শিশুদের জন্য পাবেন পাঞ্জাবী, কাতুয়া, ফতুয়া, টি শার্ট, লং ও শর্ট স্লীভ শার্ট, পলো টি-শার্ট ও ক্যাজুয়াল শার্ট। আর মেয়ে শিশুদের জন্য থাকছে ফ্রক সেট, থ্রি পিস, এথনিক কুর্তি, সারারা ও লেহেঙ্গা। এছাড়াও থাকছে বাবা-ছেলের পাঞ্জাবী ও পলো শার্টের মিনিমি। ঈদের বিশেষ আয়োজনে থাকছে পরিবারের সবার জন্য একই ডিজাইনের পোশাক।
Source: Independent TV news





