
ওয়েস্টার্ন পোশাক নিয়ে যাত্রা শুরু করলো জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’।
Published: 1st January 1, 12:00 AM
DHEU by SaRa
ওয়েস্টার্ন পোশাক নিয়ে যাত্রা শুরু করলো জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’র সাব-ব্র্যান্ড ‘ঢেউ’। বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে সারার সব আউটলেট ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে ঢেউয়ের সব কালেকশন।
নতুন এ সাব-ব্র্যান্ডের উদ্বোধন উপলক্ষে গত ২২ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের জন্য একটি ফ্যাশন শো’র আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্নোটেক্স গ্রুপ ও সারা লাইফস্টাইলের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ, পরিচালক শরীফুন রেবা, আমন্ত্রিত অতিথিরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢেউ নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য একটি আকর্ষণীয় নতুন ওয়েস্টার্ন ফ্যাশন ব্র্যান্ড, যা সারা লাইফস্টাইল লিমিটেডের একটি সাব-ব্র্যান্ড। সারা লাইফস্টাইল লিমিটেড এ ব্র্যান্ডকে সংযোজনের জন্য নতুন করে সাজিয়েছে তাদের সব আউটলেট। সারার অন্যান্য পোশাকের চেয়ে ঢেউয়ের ভিন্নতা হচ্ছে এর কাস্টমাইজড ফেব্রিক ও প্যাটার্নের ভিন্নতা। ঢেউয়ের পোশাকগুলো সিল্ক, কটন, নিট ও ডেনিম কাপড়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে।
বর্তমান সময়ে নতুন প্রজন্মের অনেকেই পশ্চিমা ফ্যাশনের প্রতি ঝুঁকছেন। সেসব তরুণ-তরুণীদের রুচিশীলতাকে কেন্দ্র করে সম্পূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়েছে ঢেউয়ের কালেকশন। ডিজাইনের ক্ষেত্রে বৈশ্বিক ট্রেন্ড অনুসরণ করা হয়েছে।
ঢেউয়ের সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, কটন শার্ট, প্রিন্টেড শার্ট, ক্যাজুয়াল শার্ট, নরমাল টি-শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, এমব্রয়ডারি প্যান্ট, জগার্স প্যান্ট, কারগো প্যান্ট, শর্ট প্যান্ট ও জ্যাকেট। নারীদের জন্য ঢেউয়ের সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, শর্ট শার্ট, ওয়েস্টার্ণ শার্ট, লং টপস, শর্ট টপস, টু পিস, বডিকন, লেডিস প্যান্ট, অফ শোল্ডার শার্ট, অফ শোল্ডার টপ্স, স্লিট গাউন, নরমাল গাউন, স্কার্ট, ক্রপ টপ ও ব্লেজার।
কিশোর-কিশোরী হতে শুরু করে তরুণ-তরুণীরা পরতে পারবেন ঢেউয়ের সম্পূর্ণ ওয়েস্টার্ন এ পোশাকগুলো। এর দাম নির্ধারণ করা হয়েছে ৭৫০ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যে।
Source: JagoNews24.com





