blog_image

ঐতিহ্যের রঙে, আভিজাত্যের ছোঁয়ায় সাশ্রয়ী ঈদ পোশাকের আয়োজন

Published: 2nd March 2026, 9:51 AM

LifeStyle

ফ্যাশন জগৎ প্রতিনিয়ত বদলে যাচ্ছে। মানুষের রুচি, পছন্দ ও জীবনধারা পরিবর্তিত হচ্ছে প্রতি মুহূর্তে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশের ঐতিহ্য, ক্রেতাদের ক্রয়ক্ষমতা, আবহাওয়া ও ঋতুভিত্তিক চাহিদা এবং স্বাচ্ছন্দ্য গুরুত্ব দিয়েই এবারের ঈদ আয়োজন আমাদের ক্রেতাদের জন্য।

ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সমন্বয়ে গড়া নতুন কালেকশন নিয়ে কথা বলেছেন ‘সারা লাইফস্টাইল’র পরিচালক শরীফুন রেবা। সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বর্তমান বাজার বাস্তবতা, ক্রেতাদের রুচির পরিবর্তন এবং ঈদ সামনে রেখে ব্র্যান্ডটির বিশেষ প্রস্তুতির কথা। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের বিশেষ প্রতিনিধি ইব্রাহীম হুসাইন অভি।

শুধু সারা লাইফস্টাইলের জন্য নয়, সব ফ্যাশন ব্র্যান্ডের জন্য ঈদুল ফিতর বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশের ফ্যাশন খাতে ঈদ ঘিরেই সাধারণত বার্ষিক বিক্রির প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়, যা আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। ক্রেতাদের ক্রয় প্রবণতা বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
এ সময় বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং নতুন ও পুরোনো ক্রেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক আরও দৃঢ় হয়। এটি শুধু ব্যবসায়িক সাফল্যের প্রতিফলন নয়; বরং ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসারও বড় প্রমাণ। ২০১৮ সালে যাত্রা শুরুর পর গত আট বছরে আমরা দেখেছি, ঈদ আমাদের বিকাশ ও গ্রাহক সম্পর্ক আরও শক্ত ভিত্তি দিয়েছে।

Chat with us