blog_image

উষ্ণতা দিতে ‘সারা’র রঙিন শীত সংগ্রহ

Published: 10th November 2023, 11:00 AM

LifeStyle

প্রকৃতিতে মৃদু হিমেল বাতাস আর ভোরের সবুজ ঘাসে জমা শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে শীতের আগমন। শীতকে কেন্দ্র করে ফ্যাশন সচেতন মানুষের মধ্যেও শুরু হয়েছে প্রস্তুতি। ফ্যাশন এবং উষ্ণতার মিশ্রণে বাহারি শীতের পোশাক নিয়ে এসেছে দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’।

প্রতিবছরের মতো এবারও দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ নিয়ে এসেছে সাশ্রয়ী মূল্যে শতাধিক ডিজাইনের নতুন শীতকালীন পোশাকসামগ্রী। এসব পোশাক হালের ট্রেন্ডি ফ্যাশন ও স্বাচ্ছন্দ্যের সংমিশ্রণে প্রস্তুত করা হয়েছে।
‘সারা’র শীতকালীন কালেকশনে এবারের থিম-কালার ব্লক। উষ্ণ ও আরামদায়ক কাপড়ের সমন্বয়ে বিভিন্ন রঙের মিশেলে ডিজাইন করা হয়েছে এবারের সারা’র শীতকালীন আয়োজন। ফ্লানেল, টুইল, টেনসিল ও ডেনিম কাপড়ের তৈরি শীতের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয় তেমনি পরতেও বেশ আরামদায়ক।
‘সারা’ লাইফস্টাইলের এই বছরের শীতকালীন কালেকশনে থাকছে সব বয়সী ক্রেতার জন্য পোশাক। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি সারা’তে আছে শিশুদের জন্যও বিশেষ কালেকশন। প্রায় শতাধিক কালার এবং ডিজাইনের ভিন্নতা থাকছে এই শীতকালীন পোশাকের আয়োজনে। শীতকালীন পোশাকের এ আয়োজনে হালকা এবং ভারী শীতে পরার জন্য বিভিন্ন ডিজাইনের পোশাক সারা’র সব আউটলেটসহ ই-কমার্সেও পাওয়া যাবে।

উষ্ণতা, ফ্যাশন, গুণগত মান এবং সাশ্রয়ী মূল্যের চমৎকার সমন্বয়ে ‘সারা’র শীত আয়োজনে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, ডেনিম শাল। একই সঙ্গে নারীদের জন্য ‘সারা’ এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ডেনিম টপস, শাল ও কুর্তি। এছাড়াও ‘সারা’র রেগুলার ডিজাইনের পোশাক তো থাকছেই।
শীত এলেই শিশুদের প্রতি বাড়তি যত্ন, অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। আর তাই ‘সারা’ লাইফস্টাইল শিশুদের জন্য নিয়ে এসেছে আরামদায়ক সব শীতকালীন পোশাকের সংগ্রহ। ছেলে শিশুদের জন্য ‘সারা’ এবার নিয়ে এসেছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম শার্ট, ডেনিম প্যান্ট, টুইল প্যান্ট ও টি-শার্ট। একইসঙ্গে মেয়ে শিশুদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের জ্যাকেট, ডেনিম টপস ও কুর্তি।
‘সারা’ বরাবরই শীত আয়োজনে ক্রেতাদের পছন্দের কথা বিবেচনা করে অনাড়ম্বর ডিজাইনের জ্যাকেট বানিয়ে থাকে। ‘সারা’র চমৎকার সব স্টাইলিশ পোশাক হতে পারে আপনার এ সময়ের সঙ্গী। ‘সারা’ লাইফস্টাইলের বাহারি সব শীতের পোশাক মাত্র ১০০০ টাকা থেকে শুরু করে ২৩০০ টাকার মধ্যে কিনতে পারবেন ক্রেতারা।

আরামদায়ক, মানসম্পন্ন এক্সেসরিজ এবং ট্রেন্ডি ডিজাইনের জ্যাকেটগুলো যেমন উষ্ণতা দেবে, তেমনি ফ্যাশনে যোগ করবে নতুন এক মাত্রা। আর সবসময় গ্রাহকদের স্বার্থে পোশাকের দামও সাধ্যের মধ্যে রাখার জন্য ‘সারা’র প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া নতুন প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ পশ্চিমা ধাচে প্রস্তুত করা হয়ে থাকে ‘সারা’ লাইফস্টাইলের ওয়েস্টার্ন সাব-ব্র্যান্ড ‘ঢেউ’র কালেকশন। ‘ঢেউ’-এর শীত সংগ্রহে পুরুষদের জন্য থাকছে ডেনিম শার্ট, করড শার্ট, ওভারসাইজড টি-শার্ট, ডেনিম প্যান্ট, জগার্স, কারগো প্যান্ট, ও বিভিন্ন ডিজাইনের জ্যাকেট। নারীদের জন্য ‘ঢেউ’এর সংগ্রহে থাকছে ফ্যাশন টপস, মিডি ড্রেস, ওয়েস্টার্ন শার্ট, টু পিস, বডিকন, ওভারকোট, ক্রপ টপ ও ব্লেজার।

কিশোর-কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুণীদের পছন্দের ‘ঢেউ’র এই পোশাকগুলো পাওয়া যাবে ৫৯০ টাকা থেকে শুরু করে ৫৩৯০ টাকার মধ্যে।
উল্লেখ্য, স্নোটেক্স গ্রুপের লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’ কাজ শুরু করেছে ২০১৮ সালের মে মাস থেকে। ঢাকার মিরপুর-৬ এ অবস্থিত ‘সারা’র প্রথম আউটলেট নিয়ে কাজ শুরুর পর বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক এ এর ৪০ এবং ৫৪ নম্বর শপটি ছিল ‘সারা’র দ্বিতীয় আউটলেট। তৃতীয় আউটলেটটি হলো বাড়ি- ১৯ বি/৪সি ও বি/৪ ডি, ব্লক-এফ, রিং রোড, মোহাম্মদপুর এ ঠিকানায়। উত্তরায় ‘সারা’র পোশাক পাওয়া যাবে হাউজ নম্বর-২২, সোনারগাঁ জনপদ, সেক্টর-৯, উত্তরা, ঢাকা এ ঠিকানায়। বারিধারা জে ব্লকে আছে ‘সারা’র আরেকটি আউটলেট। বনশ্রী ই ব্লকের ১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়িতে রয়েছে ‘সারা’র ষষ্ঠ আউটলেট। ঢাকার বাইরে ‘সারা’র প্রথম আউটলেট রংপুরে জাহাজ কোম্পানির মোড়েই।

রাজধানী ঢাকার ওয়ারীতে (বাড়ি ৩৬/১ নম্বর, র‌্যাংকিন স্ট্রিট, ওয়ারী, ঢাকা-১২০৩) রয়েছে ‘সারা’র অষ্টম আউটলেট। ‘সারা’র নবম আউটলেট রাজশাহীতে (বাড়ি- ৫৩ ও ৫৪, ইউনাইটেড টাওয়ার, রানি বাজার, রাজশাহী-৬০০০) ও রাজধানী ঢাকার বাসাবোতে (বাড়ি- ৯৬/২, পূর্ব বাসাবো, সবুজবাগ, ঢাকা-১২১৪) রয়েছে সারা'র দশম আউটলেট।

বগুড়ায় (হোল্ডিং নং-১১৩, ১০৯ সিটি সেন্টার, জলেশ্বরীতলা বগুড়া -৫৮০০) রয়েছে সারা'র একাদশতম আউটলেট। সিলেটে (হাউজ- ৩১ এ, কুমারপাড়া, ওয়ার্ড ১৮, ভিআইপি রোড, সদর, সিলেট- ৩১০০) চালু হয়েছে ‘সারা’র আরও একটি আউটলেট। সর্বশেষ ‘ওহাব টাওয়ার’, হোল্ডিং নং- ৩১০, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ওয়ার্ড নং ১৬, ফেনী শহরে কার্যক্রম শুরু হয়েছে সারা’র আউটলেটের।
আউটলেটের পাশাপাশি ‘সারা’র নিজস্ব ওয়েবসাইট www.saralifestyle.com, ফেসবুক পেজ www.facebook.com এবং ইন্সটাগ্রাম www.instagram.com থেকে ক্রেতারা ঢাকার ভেতরে অর্ডার করে হোম ডেলিভারি পেতে পারেন। এছাড়া ঢাকার বাইরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমেও অর্ডারকৃত পণ্য ডেলিভারি পাওয়া যাবে।

Source: jagonews24

Chat with us