
ই-কমার্স প্ল্যাটফর্ম নিয়ে এলো সারা
Published: 15th July 2023, 3:21 PM
Business
কেনাকাটার ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করে মানুষ অনলাইন থেকেই সকল ধরণের পণ্য ঘরে বসেই পেতে চাচ্ছে। সেই চলমান ধারার সঙ্গে তাল মিলিয়ে ক্রেতাদের চাহিদা পূরণে ‘সারা লাইফস্টাইল’ গড়ে তুলেছে নিজেদের শক্তিশালী মাল্টিভেন্ডর প্ল্যাটফর্ম (মার্কেটপ্লেস)।
এর ফলে অনলাইনে সারার নিজস্ব ওয়েবসাইট-এর পাশাপাশি গ্রাহকরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকেও প্রোডাক্ট অর্ডার করে ডেলিভারি নিতে পারেন।
আজকাল ফ্যাশন আইটেমের পাশাপাশি গ্রাহকদের লাইফস্টাইল পণ্যের চাহিদাও বেশ বেড়েছে। আর তাই গ্রাহকদের কথা মাথায় রেখে একটি মাল্টিভেন্ডর প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে সারা লাইফস্টাইল। যেখানে গ্রাহকরা ‘সারা লাইফস্টাইলের’ নিজস্ব পণ্য ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এই প্ল্যাটফর্ম থেকে কেনাকাটা করতে পারবেন।
এরইমধ্যে প্ল্যাটফর্মটিতে বিভিন্ন ব্র্যান্ড-এর পণ্য পাওয়া যাচ্ছে।
সারার আউটলেট গুলোর মতোই ওয়েবসাইটে তাদের আলাদাভাবে মেন্স, ওমেন্স এবং কিডস সেকশন রয়েছে যেখানে প্রতিনিয়ত মৌসুম ও উৎসব অনুযায়ী নতুন নতুন কালেকশন পাওয়া যাচ্ছে। মূলত সারা’র আউটলেটগুলো থেকে ক্রেতারা যে পণ্যগুলো পেয়ে থাকেন ঠিক সেই পণ্যগুলো অনলাইনেও পাওয়া যায়।
ক্রেতাদের হাতে যথাসম্ভব দ্রুত পণ্য পৌঁছে দিতে ঢাকা শহরের ভিতরে এবং ঢাকার বাইরে সারা’র হোম ডেলিভারি পরিষেবা রয়েছে। তাই যে কেউ চাইলেই ঢাকা বা ঢাকার বাইরে দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করে পণ্য হোম ডেলিভারি নিতে পারেন।
Source: Jagonews24





