
আরামদায়ক ও ট্রেন্ডি লুকে সারা’র ফরমাল আউটফিট
Published: 1st January 1, 12:00 AM
LifeStyle
পোশাকের মাধ্যমেই মানুষের ব্যক্তিত্ব ও রুচির বহিঃপ্রকাশ ঘটে। নিত্যদিনের জীবনে পোশাক নির্বাচনের ক্ষেত্রে সবাই সবসময় আরামের বিষয়টি মাথায় রাখলেও কোন বিশেষ অনুষ্ঠান, মিটিং কিংবা অফিসের জন্য পোশাক নির্বাচনে আমাদের বেশ সচেতন থাকতে হয়। এক্ষেত্রে নিজেকে ফরমাল লুকে রাখতে গিয়ে অনেককেই আরামের বিষয়টিকে বিসর্জন দিতে হয়। আর তাই একইসাথে ফরমাল লুক ও আরামদায়ক পোশাক দিতে ‘সারা’ লাইফস্টাইল নিয়ে এসেছে ফরমাল আউটফিটের এক অনন্য কালেকশন।
শতভাগ সুতি কাপড়ের তৈরি ‘সারা’ এর ফরমাল শার্ট-প্যান্ট গুলো একইসাথে ট্রেন্ডি লুকের পাশাপাশি যে-কোন মৌসুমে আপনাকে দেবে প্রশান্তি। এর দারুণ ফিটিংস ও কাটিং এ রয়েছে নতুনত্ব। গ্রাহকদের চাহিদার কথা বিবেচনায় রেখে স্লিম ফিট ও রেগুলার ফিট শার্ট পাওয়া যাচ্ছে ‘সারা’-তে। উন্নতমানের ফেব্রিকস ও বাটনের সমন্বয়ে প্রস্তুত করা সলিড কালার, স্ট্রাইপ ও চেক শার্টগুলো ৫টি ভিন্ন সাইজে পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী দামের এসব ফরমাল শার্ট ১১৯০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে কিনতে পারবেন গ্রাহকরা। এছাড়া প্যান্ট পাওয়া যাবে ৫৯০/- থেকে শুরু করে ৩০০০/- এর মধ্যে।
Source: Bangladesh Pratidin





